স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় আপন ভাই-ভাতিজা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যের কিল-ঘুষিতে মো.আব্দুল আউয়াল (৬০) নামে এক প্যাকেজিং পিন কারখানার শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাড়ির দলিল চাওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা ১১ টার দিকে মীরপাড়া মারিয়া এলাকায় মৃতের বাড়ীতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আউয়াল ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে স্টাফ কোয়ার্টার হলিএইড হাসপাতাল থেকে মৃতের লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত মৃতের ছোট ভাই মতিনকে আটক করলেও অন্যান্যরা পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মৃতের মেয়ে আরফিন আক্তার ইতি অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন। আসমিরা হলেন-আ. মতিন (৫২) তার ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৯), স্ত্রী রোকসানা আক্তার লেভী (৪০), মেয়ে খাদিজা আক্তার (১৯), ছোট ভাই মোশারফ হোসেন (৫০) ও আরেক চাচী নাসরিন আক্তার (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মীরপাড়া পিন কারখানায় কর্মরত মৃত আব্দুল আউয়াল তার তিন মেয়েকে বসত বাড়ি লিখে দেওয়ার জন্য ছোট ভাই মতিনের কাছে বুধবার সকালে বাড়ির জমির আসল দলিল চায়। এ সময় দলিল দিতে অস্বীকার করায় তাদের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা মারামারির এক পর্যায়ে ভাই ভাতিজা ও বাকিদের কিল—ঘুষি খেয়ে অচেতন হয়ে পরেন আউয়াল। এ সময় অচেতন অবস্থায় পরিবারের লোকজন হলিএইড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আউয়ালকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, হত্যাকান্ডের এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। একজন আটক রয়েছে। মৃতকে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তদন্ত রিপোর্টে সব জানা যাবে। আর দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments