ডেস্ক রিপোর্টː দেশে চলমান তাপদাহের কারণে জনজীবনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআর,বি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রতি পালনের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে :
অতিরিক্ত গরমে যেসব সমস্যা দেখা দেয় :
• শরীরে অস্বস্তিবোধ
• পানি শূন্যতা
• প্রচণ্ড মাথা ব্যথা
• অনিদ্রা
• মাংসপেশিতে ব্যথা
• খাবারে অরুচি
• চামড়ায় ক্ষত
• কিডনি ও ফুসফুসে সমস্যা
• শ্বাসকষ্ট
• হার্টের সমস্যা
• হিটস্ট্রোক
• হিট ক্র্যাম্পস।
সবচেয়ে ঝুঁকিতে যারা :
• শিশু
• বয়স্ক ব্যক্তি
• প্রতিবন্ধী ব্যক্তি
• শ্রমজীবী ব্যক্তি, যেমন রিকশা চালক, কৃষক, নির্মাণ শ্রমিক
• যাদের ওজন বেশি
• যারা শারীরিক ভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে।
হিটস্ট্রোক প্রতিরোধে করণীয় :
• দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন;
• বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন;
• হালকা রঙের ঢিলেঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন;
• প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন;
• সহজে হজমহয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন;
• দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন;
• সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন;
• প্রস্রাবের রঙের দিকে নজর রাখুন, তা হলুদ বা গাঢ়হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান;
• ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন;
• বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
তাপদাহের ফলেরোগের উপশম দেখা গেলে ২৪ঘণ্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments