রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বটতলা,দাইমুল্লা জামে মসজিদের ইমাম মাওলানা আঃ হালিম (৫০) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। ১৭ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব তিনি গুঠিয়া বন্দরের অদূরে আওরঙ্গজেব টাওয়ারের পশ্চিম প্রান্তে বরিশাল- বানারীপাড়া সড়কের এক পাশ থেকে অপর পাশে পায়ে হেটে যাওয়ার সময় বরিশালের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং তার কান দিয়ে রক্তক্ষরণ হয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহা বিদ্যালয় নিয়ে যাওয়ার পরে রাত ৯টায় তিনি মারা যান। এদিকে তার এ মর্মান্তিক মৃত্যুতে গুঠিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments