কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটার সৈকতে ফিস ফ্রাই মার্কেটের একটি দোকানে এবার দেখা মিললো “লংফিন ব্যাট ফিস’’ নামের এক সামুদ্রিক মাছের। এটির ওজন ৩ কেজি ৭৫০ গ্রাম। ছোট মুখের এই মাছের গায়ের রঙ হালকা খয়েরি। শরীরটাও বেশ পুরো। এর বৈজ্ঞানিক নাম প্লাট্যাক্স টেইরা। শনিবার রাতে জিরো পয়েন্টের পূর্ব পাশে মায়ের দোয়া নামের একটি ফ্রাই দোকানে সামুদ্রিক এই মাছটির দেখা মিলে। এটি এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা।
ফ্রাই দোকানের মালিক কাওসার জানান, এই মাছটি স্থানীয়ভাবে ৫’শ ৫০ টাকা কেজি দরে ২ হাজার ৫০ টাকায় কিনেছেন। পরে এ মাছটি ৩ হাজার টাকায় বিক্রি করেন। তবে এ মাছ সচরাচর দেখা যায়না বলে জানিয়েছেন এই ফ্রাই ব্যবসায়ী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের জানান, এই মাছটির প্রধান নাম ‘লংফিন ব্যাট ফিস’। এটি টেইরা ব্যাটফিস, লংফিন স্প্যাডফিশ বা গোলাকার মুখে ব্যাটফিশ নামেও পরিচিত। এটির দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার পর্যন্ত আকারে বৃদ্ধি পেতে পারে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments