ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদার দাবিতে ও পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা করে মারধর অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে শনিবার বিকেলে ধরমপুর ইউনিয়নের ফতু দেওয়ান মাজার সন্নিকটে সংবাদ সম্মেলন করেছে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ভুক্তভোগী তিন পরিবারের সদস্যরা। ভুক্তভোগীরা হলেন, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মৃত সফর আলীর পুত্র সুমন আলী (৩০), একই গ্রামের মৃত কছিম উদ্দিনের মোঃ আহমদ আলী শেখ (৫২) ও তাঁর ভাই মোঃ আমের আলী শেখ (৬৫)। ইতিমধ্যে ঘটনায় তারা ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে সাতবাড়িয়া রামচন্দ্রপুর খান পাড়া গ্রামের ইসরাফিল খানের পুত্র তানজিলা খাঁ (৩৫) ও মিঠন গংরা ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। কিন্তু তারা উক্ত চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা সঙ্গবদ্ধভাবে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র ইত্যাদি নিয়ে গত ২৬ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে পাঁচ ঘটিকার দিকে ভুক্তভোগীদের বাড়িতে আক্রমণ চালিয়ে বাড়ির সদস্যদের মারধর, স্বর্ণাঙ্কলঙ্কারসহ কয়েক লক্ষ নগদ টাকা, খাসি ছাগল ও অন্যান্য জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এবং বাড়ির আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। তাছাড়াও তারা ভুক্তভোগীদের বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাতে ঘরে সংরক্ষিত ধান ও আসবাব পত্র, ব্যবহৃত কাপড়-চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, ছেলে মেয়েদের পড়ার বই পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আসামিরা এখনো খুন জখমের হুমকি সহ নানা রকম ভয়ভীতি প্রদর্শন প্রদান করে চলেছে বলে তারা জানান। আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিতরা। এ সময় ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, ধরমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নান্টু সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments