চট্টগ্রাম অফিস: জেলা শিল্পকলা একাডেমিতে একক মূকাভিনয়ের তিন দিনের বিশেষ কর্মশালা ২১-২৩ জুলাই সম্পন্ন হয়েছে। প্যান্টোমাইম মুভমেন্ট এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা পরিচালনা করেন মূকাভিনয়শিল্পী ও প্রশিক্ষক রিজোয়ান রাজন। এতে অতিথি প্রশিক্ষক ছিলেন শহীদুল মুরাদ। একক মূকাভিনয়ে আগ্রহী এমন ২৩ জন অভিনয় শিল্পী কর্মশালায় অংশ নেন। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন প্যান্টোমাইম মুভমেন্টের সাধারণ সম্পাদক সোলেমান মেহেদী।
কর্মশালায় মূকাভিনয়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি, নির্বাকতা, নির্বাক কথোপকথন, চরিত্র সৃষ্টি ও আবেগ অনুভূতির খেলা, গল্প ভাবনা, মাইম নির্মাণ ও মাইম উপস্থাপনা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
কর্মশালার সমাপনী দিন শনিবার (২৩ জুলাই) রাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশের প্রথম মূকাভিনয়শিল্পী দেওয়ান মামুন।
কর্মশালায় সহযোগিতায় আরো ছিলেন মূকাভিনয়শিল্পী রাইদাদ অর্ণব ও তরুণ বিশ্বাস
কর্মশালা সম্পর্কে রিজোয়ান রাজন বলেন, ‘বেশ কয়েক বছর পর চট্টগ্রামে মূকাভিনয়ের কর্মশালা হল। ভাল সাড়া পেয়েছি। এখানে বেশ উৎসাহ নিয়ে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। তারা এ ধরণের কর্মশালা দীর্ঘ মেয়াদীভিত্তিক করার আগ্রহ প্রকাশ করেছে। ব্যাপারটা মূকাভিনয় শিল্পের জন্য আশার কথা। তবে কর্মশালার জন্য মানসম্পন্ন রুম বা কক্ষের অপ্রতুলতা কাজের ব্যাঘাত ঘটায়। আগামীতে এ ধরণের আরো কর্মশালা চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দিতে চাই।’
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments