ডেস্ক রিপোর্ট: রাজধানী দিল্লির টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিতে আসা তিন কৃষাণী বেপরোয়া গতির একটি ট্রাকচাপায় নিহত হয়েছেন। ঘটনার পরই ঘাতক ট্রাকচালক পলাতক।
গত প্রায় ১১ মাস ধরে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা।
সেই বিক্ষোভে অংশ নিতে টিকরি এলাকায় গিয়েছিলেন পাঞ্জাবের বাসিন্দা ওই তিন কৃষাণী। বুধবার বাড়ি ফেরার পথে তারা একটি রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলেন।
সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রোড ডিভাইডারের ওপর। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও এক নারীর। ঘাতক ট্রাকের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গেছে, নিহত ওই নারীরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। নিয়মিত টিকরি সীমানায় এসে তারা কৃষকদের অবস্থানে অংশ নিতেন।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments