কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ২৭ জেলে সহ ৫টি মাছধরা ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। গত রবিবার বিকেলে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। নিষেধাজ্ঞায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। এছাড়া ওই রাতে জব্দকৃত মাছ এতিমখানা ও দূস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, আন্ধারমানিক নদীর মোহনায় মাছ শিকারকালে তাদেরকে আটক করা হয়। এছাড়া ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে মাছ শিকারের দায়ে ২৭ জেলেসহ ৫ টি ট্রলার আটক করা হয়। পরবর্তীতে তাদের ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া ট্রলারগুলো জব্দ করা হয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments