স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী বৈঠক বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, ওইদিন বিকাল ৩টা ৩০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে।
সংসদের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম ৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নের উত্তর দেবেন। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশগুলো নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে।
এদিন জি এম নজরুল ইসলাম সুন্দরবনে জলদস্যুদের উপদ্রব নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়া এস এ জিন্নাহ কবীর মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর ও শিবালয় উপজেলাকে নদীভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষার বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
একইসঙ্গে মাছুম মোস্তফা নেত্রকোণা-বিরিশিরি সড়কের ডেউটুকোন ঘাট এলাকায় কংশ নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি উত্থাপন করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
এছাড়া, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪১(৩) অনুচ্ছেদ অনুযায়ী ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন’ সংসদে উপস্থাপন করবেন।
বৈঠকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অব্যাহত থাকবে।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments