চট্টগ্রাম অফিস: স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের চকবাজার গণি বেকারী মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের মজুমদার।খবর বাংলাধারা
বুধবার দুপুর থেকে নগরের কাজির দেউরি মোড়ে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ চলমান রয়েছে। সমাবেশে চট্টগ্রাম মহানগর, আশেপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দিতে থাকেন। এসময় গাড়িবহরসহ একটি মিছিল চট্টগ্রাম কলেজ এলাকা দিয়ে যাচ্ছিল। মিছিলটি কলেজের প্রধান ফটক এলাকায় পৌঁছালে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বিএনপির মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হচ্ছিল। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে বাঁধা দিয়েছেন। এরপর তারা ছাত্রলীগের ওপর হামলা চালান।
সংঘর্ষের বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার জানান, বিএনপির সমাবেশের গাড়ি থেকে অশ্লীল স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষ হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটকও করা হয়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মতায়েন রয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments