মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে খলিলুর রহমান সরদার (৬৬) ও ছিদ্দিকুর রহমান (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়েছে। বুধবার সকালে মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌরসভার বদরপুর থেকে মৃতঃ আবুল সরদারের পুত্র মাদক ব্যবসায়ী খলিলুর রহমান সরদার-কে প্রায় ১ কেজী গাঁজা সহ আটক করা হয় এবং একই সময়ে জটিকা অভিযানে কালিকাপুর থেকে লোকমান হাওলাদারের পুত্র ছিদ্দিকুর রহমান নামের অপর এক মাদক সেবনকারীকে আটক করেণ। অভিযান পরিচালনা করেণ বরিশাল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান, উপপরিদর্শক কাওসার সহ একটি টিম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত খলিলুর রহমানকে ২ হাজার টাকা এবং ছিদ্দিকুর রহমানকে ১ হাজার টাকা অর্থদন্ডসহ উভয়কে ১ বছরের সাঁজা প্রদান করেণ।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments