মোঃ মহশীন আলী, রংপুর অফিস: বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ঠাকুরগাঁওয়ে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের আয়োজনে দিনব্যাপী সেমিনার ও বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি জেলা প্রশাসক চত্বর থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মো: মহসিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসেট প্রকল্পের প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার এসেট প্রকল্পের মাধ্যমে বেকারত্ব হ্রাস করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। দেশ-বিদেশের শ্রম বাজারে বাস্তব চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে সরকার দেশের কারিগরি শিক্ষার সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন প্রকল্প।
প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশে ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুবা, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments