ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন ও ধরমপুর ইউনিয়ন শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিকেল ৪ টায় পানহাটের পাশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। সম্মেলনে উদ্বোধক ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবু নুর উদ্দিন নুরু ভিপি, মোঃ জাহিদুর রহমান রন্জু, সৈয়দ একরামুল হক বাবলু, সাবেক সভাপতি জুনিয়াদহ ইউনিয়ন।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম। উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম রানা।
জুনিয়দহ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে ৪৫৯ জনের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এডভোকেট বদিউজ্জামান বদি এ দুজনকে জয়ী হিসাবে নির্বাচিত ঘোষণা করেন। দুটি পদে চারজন নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়াও ধরমপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় বিকেল ৪টায়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে রবিউল সরকার ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু নির্বাচিত হয়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments