স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্রভাবে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ নির্বাচন কমিশন-এর রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মঈন উদ্দীন খান।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শেষ হয়। জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে বিএনপি জোটের ৩৬টি এবং জামায়াত সমর্থিত জোটের ১৩টি রয়েছে।
এছাড়া স্বতন্ত্রভাবে একটি মনোনয়নপত্র জমা দিয়েছেন সুলতানা জেসমিন। আরও তিনজন প্রার্থী—শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা এবং মাহবুবা রহমান—কোনো দলীয় পরিচয় ছাড়াই ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, জমা পড়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। প্রথম দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং পরদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে।
তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে জানতে চাইলে মঈন উদ্দীন খান বলেন, সংশ্লিষ্ট আইন অনুযায়ী মনোনয়নপত্র যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসরণ করা হবে।
তফসিল অনুযায়ী, ২২ এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হবে এবং ২৩ এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন সাধারণ আসনের সদস্য সংখ্যার ভিত্তিতে বণ্টন করা হয়। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়। এ হিসেবে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারে।
প্রার্থীর সংখ্যা আসনের সমান বা কম হলে সাধারণত এসব আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। প্রধানমন্ত্রী তারেক র ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙ্গামাটির বাঘাইছড়ির ‘সাজেক ভ্যালি’ পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জুলাই মাসের মধ্যেই নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকা ...
স্টাফ রিপোর্টার: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদরাসা এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। এ ...
সব মন্তব্য
No Comments