কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গোপসাগরে জেলেদের জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার রাতে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো রাজমাঝি, ফাহিম, আরিফ, সেলিম, রফিক, নূর, আবদুল্ল্হা, জুবায়ের, আবদুর রহমান,শরীফ ও আলম। গ্রেফতারকৃতদের বাড়ি কক্সবাজারের কুতুপালংয়ের বিভিন্ন ব্লকে। তারা বাংলাদেশ সরকারের রেজিষ্টারভুক্ত রোহিঙ্গা নয় বলে মহিপুর থানা সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, সাগরে ইতোমধ্যে জাল চুরির হিরিক পড়েছে। বেশ কয়েকদিন ধরে এ রোহিঙ্গারা জাল চুরি করে আসছে। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর লাইন পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে জেলেরা। পরে রাত এগারোটার দিকে তাদের পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মহিপুরের মৎস্য ব্যবসায়ী আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের সাংবাদিকদের জানান, রোহিঙ্গা চোরেরা প্রত্যেকে কম-বেশী বাংলা বলতে পারে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
এদিকে, সাগরে জাল চুরি বেড়ে যাওয়ায় ইতিমধ্যে জেলেদের মধ্যে জাল চুরির আতংক বেড়েছে। এক সময় ডাকাতের আতংক এখন আবার নতুন করে জাল চুরির ভয়ে তারা ভীত হয়ে পড়েছে বলে একাধিক জেলেরা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments