ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আশুগঞ্জ উপজেলার উজান-ভাটি রেস্টুরেন্টের হলরুমে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবার প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান এবং আশুগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক এবং আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম পারভেজ।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা, সামাজিক আন্দোলন এবং প্রশাসনের কার্যকর ভূমিকা অব্যাহত রাখতে হবে। আলোচনা সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments