স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে কার্যক্রমের সূচনা করেন। পরে বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জাতীয় সংসদ গ্রন্থাগারের রেফারেন্স ও গবেষণা সেবার মানোন্নয়নের লক্ষ্যে গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার জনবল বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর প্রয়োজনীয়তা অবহিত করার লক্ষ্যে স্পীকারের মাধ্যমে বিরোধীদলীয় নেতা ও প্রধানমন্ত্রীর মতামত গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে কমিটির সদস্যরা আগামী ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্পীকারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।
এছাড়া, সংসদ সদস্যদের গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক রেফারেন্স সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কনসালটেন্ট পদে দায়িত্ব ও কর্তব্যের বিবরণ (Job Dercrition) নির্ধারণে কমিটির সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমানকে আহ্বায়ক এবং সাঈদ আল নোমান ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
সব মন্তব্য
No Comments