স্টাফ রিপোর্টার: রাজধানীর আদাবর-১০ এ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। বেলচা মনির (২৬) ২। রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব (২২) ৩। মোঃ গোলাম রব্বানি সাহস (২৩) ৪। মনির হোসেন ওরফে গুজা মনির (৩০) ও ৫। মোঃ আকাশ খাঁ (২২)।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৪টায় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ভোর সাড়ে ৪টায় ভিকটিম রিপন ওরফে নিপুকে তার নিজ বাড়িতে বেলচা মনির ও তার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একই দিন বিকাল ৫.৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী আরজু বেগমের অভিযোগের ভিত্তিতে গত (১৬ সেপ্টেম্বর) আদাবর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম মামলাটির ছায়া তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়। এরপর শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টায় ঢাকা মহানগরী ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে হত্যার কাজে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল ও একটি টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার সন্ত্রাসী। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন ওরফে নিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। হত্যার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments