সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় জামালপুর পৌর শহরের সেতুলী বেম্বো গার্ডেন'-এ এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেম হোসেন। সভায় সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা ট্রাক ট্যাংকলড়ী-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান, সোনালী ব্যাংক এর সাবেক ডিজিএম এসএম আব্দুল জলিল, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, শ্রমিক নেতা আব্দুল ছাত্তার, আলহাজ্ব সেলিম রেজা, ফজলুর রহমান, মো. হরমুজ আলী হিরু, রোকনুজ্জামান রোকন, নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলনে জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন বলেন, শ্রমিকদের উন্নয়নে দীর্ঘদিন রাজপথে থেকে শ্রমিক সংগঠনকে সংগঠিত করেছি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই ফেডারেশন কাজ করবে এরই ধারাবাহিকতায় জামালপুরে আজকের এই সম্মেলন। মোতালেব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি থেকে সভাপতি হিসেবে মনোনীত করেন এবং পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট আনিছুর রহমান মানিকের নাম ঘোষণা করেন। তাদের ওপর জামালপুর সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দায়িত্ব অর্পণ করেন এবং সংগঠনকে সু সংগঠিত করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করেন।
জানা যায়, আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জামালপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments