চট্টগ্রাম অফিস: আজ রবিবার ৪ ডিসেম্বর দুপুর একটায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার শুভ আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক বোয়ালখালী পৌরসভার মেয়র আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর এর নেতৃত্বে চট্টগ্রামের পোলোগ্রাম মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢাক-ঢোল ও সানাইয়ের মন মাতানো সুরে চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানো হয়।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান ও বিনয়বাঁশী জলদাসের সুযোগ্য পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস ও পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে দশজন ঢোলবাদক শিল্পীদের সমন্বয়ে ঢাক ঢোল ও সানাইয়ের মন মাতানো সুরের মূর্ছনায় চমকপ্রদ ঢোলবাদন পরিবেশন করা হয়।
এ সময় ঢোলবাদক শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন হরিদাস, বিধান দাস, দোলন জলদাশ, কৃষ্ণমোহন দাস, সুজন দাস, দেব্রত দাস, অন্তর দাস, অনিক দাস মোঃ সেলিম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments