স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয়পাত্র পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দায়িত্বকালে তার কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন,'এই ব্যক্তির তান্ডবে এই ব্যক্তির আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে কত নেতাকর্মী যে পঙ্গুত্ববরণ করেছে সমাধিস্ত হয়েছে তাদেরকে কবর দেয়া হয়েছে। অপেক্ষাকৃত তরুণ নেতাকর্মী ছাত্রনেতা জনিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে এই রকম বহু নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এরকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজি। যার এমন কর্মকাণ্ডে শেখ হাসিনা অনেক সন্তুষ্ট হয়েছিলেন বেনজীরের উপর পরে তিনি শেখ হাসিনার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন।
রবিবার(৩১ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থা(জাসাস) এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,'ওরা আওয়ামী লীগ যে সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে পদ্মা সেতু ফ্লাইওভার মেট্রোরেল এগুলোর নামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধীদলের উপর তরবাড়ি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে তাদের যে লুটপাটের স্বর্গ রাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে।
বিএনপির এই মুখপাত্র বলেন,'বেনজীর সাহেব ছিলেন পুলিশের আইজি ছিলেন ঢাকার পুলিশ কমিশনার আপনাদের নিশ্চয়ই মনে আছে বিরোধী দলের আন্দোলন শুরু হলেই বলতেন পুলিশকে উদ্দেশ্য করে র্যাবকে উদ্দেশ্য করে আপনার বন্দুকে গুলি দেয়া হয়েছে কি পকেটে রাখার জন্য অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে র্যাবের সদস্যদেরকে বিএনপি'র নেতাকর্মীদেরকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গণতন্ত্রকামী মানুষদেরকে হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর সাহেব।
এ সময়ে বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments