বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন দেড় বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীÿক্ষা কার্যক্রম আজ ১৭ অক্টোবর রবিবার শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষ ও পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এসময় তাঁর সঙ্গে ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সন্তোষ প্রকাশ করেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী কোভিড-১৯ এর অন্তত: ১ ডোজ টিকা গ্রহণ করেছে উলেøখ করে উপাচার্য বলেন, সশরীরে পাঠদান ও পরীক্ষা শুরুর মাধ্যমে বিশ^বিদ্যালয়ের স্বাভাবিক শিÿা কার্যক্রম শুরু হল। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে ইতোপূর্বে একাডেমিক কাউন্সিল প্রণীত “Loss Recovery Plan” অনুসৃত হবে তিনি জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments