ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনিকে নির্যাতন-ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনা সাড়া ফেলেছে ভারতেও। দেশটির সংবাদমাধ্যমগুলোতেও এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে।
বিশেষ করে পরীমনিকে নিয়ে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পত্রিকাগুলো। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস, এই সময়, কলকাতা ২৭, জি ঘণ্টাসহ আরো বেশ কিছু গণমাধ্যমে এ নায়িকার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হচ্ছে।
পরীমণির ঘটনা প্রকাশ্যে আসার পরদিনই এ নিয়ে সংবাদ ছাপায় দৈনিক আনন্দবাজার পত্রিকায়।
পত্রিকাটি লেখে, ‘বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম থেকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ঘটনাটি বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর তিনি দেন। তিনি জানান, ঘটনাটি ঘটেছে ঢাকার একটি অভিজাত ক্লাবে। অভিযুক্তকে পরী ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি করেছেন।’
ঘটনার দিনই পরীমনিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে পরীমনির দেওয়া সেই স্ট্যাটাসটি উপজীব্য করে প্রতিবেদন ছাপায় তারা। সেদিন গণমাধ্যমটি লেখে, ‘খুন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে’, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অভিনেত্রী পরীমণির।’
গত ১৭ জনু তারা ছাপায়, ‘পরীমনির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ! ফের শোরগোল নায়িকাকে ঘিরে।’
ইন্ডিয়ান টাইমসের বাংলা সংস্করণ দৈনিক এই সময় লিখেছে ‘পরীমনি সাহসী অভিনেত্রী, তাই ধর্ষণ জাস্টিফায়েড?’
ভারতের জনপ্রিয় গণমাধ্যম জি-২৪ ঘণ্টায় পরীমনির ঘটনায় দুটি খবর প্রকাশ করেছে।
যার একটির শিরোনাম - ‘নারীর সম্মান, ধর্ষণের অভিযোগ, হাসিনার সাহায্যপ্রার্থী-পরীমণিকে ঘিরে কৌতূহল’। সেখানে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার ক্লাবে নিপীড়নের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এই নায়িকা। দেশের সীমানা পার করে আন্তর্জাতিক তারকাদেরও পাশে পেয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পরীমনিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে কলকাতা ২৪/৭। তারা লিখেছে, ‘পরীমনিকে ধর্ষণচেষ্টায় চার যুবতীর ভূমিকা বিশ্লেষণে ঢাকা পুলিশ’। ভেতরে তারা লেখে, ‘বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল পরীমণি অভিজাত ঢাকা বোট ক্লাবে গিয়ে নির্যাতনের শিকার হন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। পরীমনির সেই ফেসবুক পোস্ট কলকাতাতেও আলোড়ন ফেলে দেয়।’
আজতক-এ শিরোনাম হয়েছে ‘পরীমণি ধর্ষণ ও খুনের চেষ্টায় ৬ অভিযুক্ত গ্রেফতার, কৃতজ্ঞ নায়িকা’।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments