মোংলা থেকে মো. নূর আলমঃ "আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি" শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মোংলায় ২২ অক্টোবর শানিবার সকালে উপজেলা প্রশাসন, প্রথম আলো বন্ধুসভা ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ ইয়ুথ গ্রুফ’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের হয়। র্যালির পূর্বে উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার সকাল ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের একটু অবহেলা একটু অসচেতনতায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একটি দুর্ঘটনা সারা জীবনের কন্না। দুর্ঘটনা এড়াতে তিনি যাত্রী এবং চালকদের সঠিক নিয়ম মেনে চলার আহবান জানান। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ব্রেভ মেন্টর পীযুষ কান্তি মজুমদার, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার, মোংলা) সৌমিত্র বিশ্বাস, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মোংলা থানার এস আই হাদীউজ্জামান খাঁন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি ধীমান মন্ডল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক হাসিব সরদার, ব্রেভ ইয়ুথ ছবি হাজারা, মিতালি বাওয়ালী প্রমূখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments