মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমাদের শহীদ জিয়া যেখান দিয়ে যেতেন সেখানেই সোনা ফলাতেন। তার থেকেই আমাদের শিক্ষা নেওয়া। আমরা সেই নেতার দল করি। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ফরিদপুর-৪ আসনে আমি সোনা ফলাব।আমি আপনাদের সেবা করতে এসেছি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পালানোকে বেছে নেননি। আপসকেও বেছে নেননি, বেছে নিয়েছিলেন মৃত্যুকে। যে নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় না, সেই আদর্শকে বুকে ধারণ করে কর্মীদের নিয়েই আমরা চলতে চাই।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশনা নিয়ে আমি আপনাদের কাছে এই প্রথম কর্মীদের সঙ্গে সমাবেশ করতে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন।আপনাদের ও সেলিম ভাইয়ের ব্যবহারে আমি খুশি।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনকে আমি বিএনপির দুর্গ বানাব। প্রয়োজনে জনসাধারণের ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচার চালাব। আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি, পরাজয় শিখিনি। জনগণের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments