আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র কাবুল বিমান বন্দর থেকে মার্কিন নাগরিকদের চলে যাওয়ার আহবান জানিয়েছে।কাবুল বিমিন বন্দরে কাছে আবারো একটি “নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য সূত্রের হুমকি” সম্পর্কে শনিবার এ সতর্ক করে।
তালেবানের নিয়ন্ত্রনের পর দেশ ছেড়ে যাওয়ার জন্য কাবুল বিমান বন্দরের কাছে জড়ো হওয়া লোকদের ওপর ভয়াবহ বোমা হামলার কয়েক দিন পরে শনিবার যুক্তরাষ্ট্র এই সতর্কতার কথা জানালো।
বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জরুরি সতর্কতার মধ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে স্থানান্তরের প্রচেষ্টা বাধা গ্রস্থ হচ্ছে। এতে বাধ্য হয়ে মার্কিন বাহিনী তালেবানদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতায় যুক্ত হয়েছে, যাতে গত বৃহস্পতিবারের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।
কাবুলে মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতায় বলেছে, “একটি নির্দিষ্ট, বিশ্বাসযোগ্য সূত্রের হুমকির কারণে কাবুল বিমান বন্দরের আশেপাশের সমস্ত এলাকা থেকে মার্কিন নাগরিকদের অতি দ্রুত সরে যাওয়া উচিত।”
দূতাবাসের সতর্কতায় “দক্ষিণ (বিমান বন্দর সার্কেল) গেট, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নতুন গেট এবং বিমান বন্দরের উত্তর-পশ্চিমদিকে পাঞ্জশির পেট্রোল স্টেশনের কাছের গেটে হুমকির কথা উল্লেখ করা হয়েছে।”
এরআগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়েছেন যে, তার সামরিক কমান্ডাররা বিশ্বাস করেন যে “আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে” নতুন আক্রমন আসতে পারে। তিনি পরিস্থিতিকে অত্যন্ত বিপদজনক বলে উল্লেখ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের অবৈধ নিষেধাজ্ঞা কার্যকর থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। আর কেউ যদি এটি ...
সব মন্তব্য
No Comments