স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ রাজশাহী মহানগরে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রচন্ড রকম বাড়াবাড়ি করেছে। তিন দিন আগে থেকেই জনগন সমাবেশের মূল মাঠে আসার জন্য চেষ্টা করলেও পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি এবং প্রচন্ড রকমের হয়রানী করেছে। প্রশাসন ও সরকারী দলের নির্দেশেই গণপরিবহন বন্ধ করে দেয়ার পর গতকাল থেকে বন্ধ করতে বাধ্য করা হয় তিনচাকার পরিবহনও। পরিবহন শ্রমিকরা বলছেন-‘দাবী-টাবি কিছুই না, বিএনপি’র সমাবেশ বন্ধ করতেই গরীবের পেটে লাথি মারা।’ এর মধ্যেও কিছু কিছু সিএনজি চালক ও অটো চালক তাদের গাড়ী বের করলে তাদেরকে প্রচন্ড রকম হয়রানী ও মারধর করেছে পুলিশ। আজ ০৩ ডিসেম্বর প্রেস ব্রিফিং এ একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে রাজশাহীর ভোর ছিল জনমানুষের কোলাহলে এব অনন্য ভোর। রাজশাহীর মানুষ কতটা অতিথিপরায়ণ তা তারা প্রমাণ করে দিয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় আশপাশের জেলাগুলো থেকে ট্রেনে-মটরসাইকেল ও ট্রলারে করে দলে দলে মিছিলসহ যোগ দেয় সমাবেশে। সমাবেশে আসার পথে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোরে সহিংস আক্রমণ করা হয় বিএনপি নেতাকর্মীসহ জনগণের ওপর। বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ সড়ক আটকিয়ে দিলেও কিংবা মিছিলে বাধা দিয়ে ও হামলা করেও জনতার ¯্রােত রোধ করা যায়নি। বিএনপি’র চলমান এই ধারাবাহিক সমাবেশগুলো মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করে-জনগণ সরকারকে আর এক মূহুর্তের জন্য ক্ষমতায় দেখতে চায় না।
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
সব মন্তব্য
No Comments