ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা আজ ৬ জুন’২২ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি জানান।
তিনি বিবৃতিতে বলেন, সাধারণ মানুষ যখন মূল্যবৃদ্ধির ভারে জর্জরিত দিশাহারা ঠিক তখনই নতুন করে সব শ্রেণীর গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণকে আর এক অসহনীয় পরিস্থিতিতে ফেলে দিয়েছে। গ্যাসসহ জ¦ালানিখাতে চুরি,দুর্নীতি, অনিয়ম ও ভুলনীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। পরিকল্পিত ব্যবস্থাপনা গ্রহণ করলে প্রতি ইউনিটে গ্যাসের দাম কমানো যেতো। এছাড়া বেশিরভাগ কোম্পানি যেখানে মুনাফা করছে সেখানে অযৌক্তিক মূল্যবৃদ্ধির মাধমে লুটেরা ব্যবসায়ী ও মুনাফালোভীদের পৃষ্ঠপোষকতা দেয়া হলো। অথচ এই দাম বৃদ্ধির ভয়ংকর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে যে পরবে তা অনস্বীকার্য। কখনও যুদ্ধের নামে, কখনও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাতে ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসের দাম যতটুকু বেড়েছে বাস্তবে তার চাইতে বেশি দামে সাধারণ মানুষকে কিনে খেতে হচ্ছে। কর্মহীন মানুষের কথা দূরে থাক, মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষই পরিবার সামলাতে ভীষণভাবে হিমশিম খাচ্ছে ।
তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তাই কার্যত এদেশে জনগণের মতামতের আর কোনো তোয়াক্কা করতে হয় না। যখন যা খুশি, মালিক শ্রেণির স্বার্থে তাই করতে পারে।” তিনি মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণকে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments