ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আকস্মিক এক ঘোষণায় জ্বালানি মূল্য বাড়ানোকে অবিবেচনা প্রসুত ও অমুলক বলে তা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, এমনিতেই বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য অনেক চড়া, তার মধ্যে জ্বালানি মূল্যের বৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় নির্বাহে যে চাপ তৈরী করবে, তা হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মত। বিবৃতিতে তারা বলেন, করোনা অতিমারির অভিঘাতে মানুয়ের আয় অনেক কমে গেছে। সমীক্ষা মতে নতুন দরিদ্রের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেক হ্রাস পেয়েছে। এখন নতুন করে জ্বালানির মুল্য বৃদ্ধিতে পণ্য মুল্য বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে। ফলে ব্যয় নির্বাহে সাধারণ মানুষের জন্য গভীর সংকট তৈরী করবে। বিবৃতিতে তারা বলেন, জ্বালানি তেলের উপর আরোপিত বর্তমান শুল্ক হার কমিয়ে এই মূল্য বৃদ্ধি এড়ানো যেতো। তারা আরো বলেন, সরকার বিভিন্ন সময়ে বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছিল কিন্তু বিশ্ববাজারে যখন মূল্য কমেছিল তখন তারা মূল্য কমায়নি বা সমন্বয় করেনি। এখন আবার বিশ্ববাজারের দোহাই জ্বালানি মূল্য বাড়ালো যা গ্রহনযোগ্য নয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments