উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে তথ্যআপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী বেলা ১১টায় উজিরপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাহানা আখতার শেলির সভাপতিত্বে বক্তৃতা করেন তথ্যআপা প্রকল্পের সদস্য উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর অসীম কুমার ঘরামী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও আওয়ামীলীগ নেত্রী রানী বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি খানম, উপজেলা তথ্যআপা প্রকল্পের সিনিয়র কর্মকর্তা জিনিয়া আক্তার, জুনিয়র কর্মকর্তা লতা পান্ডে, সোনেকা রানী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দির সমস্যা সমাধানে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, চাকুরীর আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপি, কৃষি, শিক্ষা, ব্যবসা, আইনি সহায়তা, মহিলাদের ডায়াবেটিস, রক্তচাপ, তাপমাত্রা পরীক্ষা, ওজনমাপা, গ্রামীণ নারীদের উৎপাদিন ও সংগৃহিত পণ্য বিক্রয়ের জন্য যাবতীয় সুযোগ সুবিধা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments