বরিশাল অফিস: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা চাকচিক্যময় এই দুনিয়ার মোহে পড়ে আছি। যেখানে আরাম-আয়েশ, ভোগ-বিলাসে মত্ত হয়ে আছি। অথচ এই জীবন আমাদের খুবই ক্ষণস্থায়ী। এ জীবনের পরিসমাপ্তির পর আমাদের সর্বপ্রথম যে জায়গায় অবস্থান করতে হবে তা হলো কবর জগত। এই জগত থেকে ফিরে আশা কাহারও পক্ষে সম্ভব নয়। যেখানে মানুষের কোন সহযোগী থাকবে না। একমাত্র নেক আমলই হবে সেদিন পরিত্রণের উপায়। যে দুনিয়ায় নেক আমল করে যেতে পারবে তার জন্য পরবর্তী সকল কিছু সহজ হয়ে যাবে। তাই আমাদের সকলের উচিৎ দুনিয়ায় বসে অধিক পরিমানে নেক আমল করা। যাতে করে আমাদের পরকালীন জীবন সহজ হয়।
গতকাল বরিশাল মহানগরীর রূপাতলী হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান দীনিয়া কমপ্লেক্স ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) -এর স্মরণে দুইদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের শেষ দিন প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার, মির্জা কেফায়েতুর রহমান বেগ, মির্জা শোয়াইবুর রহমান বেগ, মির্জা সায়েমুর রহমান বেগ, মির্জা রহমাতুর রহমান বেগ, মির্জা ইয়াসিন রহমান গালিব প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
সব মন্তব্য
No Comments