অবৈধ ব্যবহার বা ভোট প্রভাবিতের অভিযোগ উঠলে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী
স্টাফ রিপোর্টার: নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অর্থের বৈধ উৎস ও ব্যবহার সংক্রান্ত গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া গেলে বড় অঙ্কের টাকাও বহনে আইনগত বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটকালীন সময়ে নগদ অর্থ পরিবহন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি সচিবের ভাষ্য অনুযায়ী, যদি কেউ ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করেন এবং সেই অর্থের উৎস আইনসম্মতভাবে প্রমাণ করতে পারেন, তবে অর্থের পরিমাণ নিয়ে নির্বাচন কমিশনের নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। প্রয়োজন হলে ৫০ লাখ বা তারও বেশি অর্থ বহন করা যেতে পারে—শর্ত একটাই, তা বৈধ হতে হবে।
তবে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অর্থ ব্যবহার করা হলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ খতিয়ে দেখবে। আর অবৈধ অর্থ লেনদেন বা সন্দেহজনক কার্যক্রম পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
এদিকে বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের অর্থ লেনদেন ও কার্যক্রম নজরদারিতে রাখা হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments