চট্টগ্রাম অফিস: বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির পর আজ সোমবার ২৭ জুলাই থেকে আবার শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা পরীক্ষা। এর মধ্য দিয়ে প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছে এই বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী। একই দিনে দেশের অন্যান্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী আজ সোমবার সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বিকেলের শিফটে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।
একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় আজ ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় আজ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
এর আগে বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগে চরম দুর্ভোগের কথা বিবেচনা করে গত ১৬ জুলাই চট্টগ্রাম বোর্ডের ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। ওই একই আদেশে চট্টগ্রাম অঞ্চলের জন্য মাদ্রাসা বোর্ডের আলিম এবং কারিগরি বোর্ডের বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন যে, চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীরা বর্তমানে চলমান নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। তবে ৮ জুলাইয়ের আগে যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু স্থগিত হয়েছিল, সেগুলোর জন্য পরবর্তীতে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব পরীক্ষা বন্ধ ছিল, যদিও ওই সময়ে দেশের অন্য আটটি সাধারণ বোর্ডে পরীক্ষা যথারীতি চলেছে। চলতি বছর সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানে অংশ নিচ্ছে। এর মধ্যে শুধু চট্টগ্রাম বোর্ডের অধীনেই ১১৪টি কেন্দ্রে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
স্টাফ রিপোর্টার: ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কমিশনের ওয়েবসাইটে এ ফল ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি মিড ডে মিলের টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজ ...
চট্টগ্রাম অফিস: বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই রোববার থেকে আবার শুরু হবে। পরীক্ষার্থীরা বর্তমানে ঘোষিত নিয়মিত র ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামীকাল ২৩ জুলাই, ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চতুর্দশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অ ...
সব মন্তব্য
No Comments