তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় শারীরিক অসুস্থ ওয়ার্কার্স পার্টির নেতা ও যুগবার্তা ডট কম অনলাইন পত্রিকার সাংবাদিকের চিকিৎসার খোঁজ খবর নিলেন এম,পি মুস্তফা লুৎফুল্লাহ।
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও যুগবার্তা অনলাইন পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি লিভার টিউমারে আক্রান্ত রাজনৈতিক সহযোদ্ধা শারীরিকভাবে অসুস্থ প্রভাষক নজরুল ইসলামের চিকিৎসার খোঁজ খবর নিতে তার বাড়িতে যান সাতক্ষীরা -১ ( তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। শুক্রবার দুপুর ১২ টায় তিনি দীর্ঘ দিন অসুস্থ নজরুল ইসলাম কে দেখতে তার কৃষ্ণকাটির বাড়িতে আসেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তাঁর সাথে ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, যুবমৈত্রীর নেতা মফিজুল হক জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন, কমরেড লিয়াকত আলী ও মাস্টার আলমগীর হোসেন সহ প্রমুখ।এ ছাড়াও তিনি চরগ্রামের রাজনৈতিক সহযোদ্ধা অসুস্থ নাজিমুদ্দিন কে দেখতে তার বাড়িতে যান।পরবর্তীতে তিনি কানাইদিয়া গ্রামের অসুস্থ সাবেক মেম্বর ও আ'লীগ নেতা নারায়ন হালদার কে দেখতে তার বাসভবনে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments