ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' তার দুই যুগ পূর্তি উপলক্ষ্যে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে তিনদিনব্যাপী 'ঐতিহ্য দুই যুগ পূর্তি স্মারক বক্তৃতা' শীর্ষক সিরিজ বক্তৃতার আয়োজন করেছে। ৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার ছিল সিরিজ বক্তৃতার শেষ দিন। আজ দুটি সেশনে দুজন বক্তা বক্তব্য রাখেন। প্রথম সেশন শুরু হয় ৩.৩০ মিনিটে। এই সেশনে 'অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক ভাবনা ও উত্তরণ' বিষয়ে বক্তব্য রাখেন তরুণ অর্থনৈতিক বিশ্লেষক মোহাইমিন পাটোয়ারী। দ্বিতীয় সেশন শুরু হয় ৬.১৫ মিনিটে। এই সেশনে 'গণঅভ্যুত্থান কবি ও কবিতা' বিষয়ে বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের প্রিয় কবি হাসান রোবায়েত।
প্রথম সেশনে বক্তা মোহাইমিন পাটোয়ারী অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে স্বাবলম্বিতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রযুক্তি খাতে উন্নয়নের দিকে অধিকতর নজর প্রদানের কথা বলেন।
দ্বিতীয় সেশনে কবি হাসান রোবায়েত বলেন, পৃথিবীর যেকোনো গণআন্দোলনে কবি ও কবিতার বিশেষ ভূমিকা থাকে। এইসব আন্দোলনে রাজনৈতিক শ্লোগান সাধারণ জনমানসের ভাষার প্রতিনিধিত্ব করে। এই ভাষা বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুগে যুগে একইরকম ভাবে আন্দোলনের হাতিয়ার হয়ে ওঠে। স্পেনের শ্লোগান, ফ্রান্সের শ্লোগান বা এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের শ্লোগান যে আসলে একসূত্রে গাঁথা তা তিনি তুলে ধরেন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালে সংঘটিত গণঅভ্যুত্থানে শ্লোগানের যে বিশেষ ভূমিকা ও তাৎপর্য রয়েছে তার একটি সাহিত্যিক মূল্যায়ন করেন তিনি।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments