আন্তর্জাতিক ডেস্ক: একটি রেস্টুরেন্টে ছাত্রজীবনে ওয়েটার ছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়ার আগে যুক্তরাজ্যের সাউদাম্পটনে অবস্থিত বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেছেন তিনি। তখন কিশোর বয়সী ছিলেন ঋষি।
স্থানীয় এক গণমাধ্যমকে এ নিয়ে ঋষি সুনাক বলেছিলেন, এটি আনন্দের কাজ ছিল না। ওই সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে কাজটি পাওয়া আশ্চর্যজনক বিষয় ছিল।
জানা গেছে, ঋষি সুনাক যে রেস্টুরেন্টে কাজ করতেন তার মালিক বাংলাদেশি কুটি মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাঘময়না গ্রামের আব্দুল বারির সন্তান। ওয়েটার থেকে তিনিও হয়েছেন রেস্টুরেন্টের মালিক। যা এখন যুক্তরাজ্যে প্রসিদ্ধ।
ঋষি সুনাকের বিষয়ে কুটি মিয়া বলেন, সুনাক গ্রাহকদের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন। গ্রাহকদের বিল গণনার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তিনি।
গত সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ৪২ ব্ছর বয়সী ঋষি সুনাক ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী। মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে তিনি ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments