ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নোয়াখালী জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নোয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক পদে দ‘ুজনের নাম ঘোষণা করা হয় ।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, কার্যকারী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক আওয়ামী মৎস্যজীবী লীগের নোয়াখালী জেলা কমিটির সভাপতি সৈয়দ মুশফিকুর রহমান সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেন। আগামী এক মাসের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে নির্দেশ প্রদান করা হয়।কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল বাসার, সহ-সভাপতি এসএম নাসির উদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক মোঃ রফিক উল্ল্যা। সাংগঠনিক সম্পাদক আবদুল গফ্ফার কুতুবীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৬ মার্চ বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নোয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments