উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ফিল্মি স্টাইলে ইজিবাইক ছিনতাই। যাত্রী সেজে দিন দুপুরে চালককে খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করেছে প্রতারক চক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে ইজিবাইক চালক নরত্তম বিশ্বাস(১৯) কে ১৭ আগষ্ট বেলা ১১ টার দিকে হারতা বাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাড় হইতে ১ হাজার টাকা ভাড়ার চুক্তিতে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে আসার কথা বলে ২ জন অজ্ঞাত যাত্রী নিয়ে যায়। ইজিবাইক চলন্ত অবস্থায় চালককে ফুসলিয়ে খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। হাসপাতালে পৌছামাত্র চালক জ্ঞান হারিয়ে ফেলে। এরপর চালক নরত্তমকে চিকিৎসার কথা বলে হাসপাতালের বেডে শোয়ায়ে দেয় এবং একটি দামীয় মোবাইল ফোন ও চাবী কেড়ে নিয়ে ইজিবাইকটি নিয়ে প্রতারক চক্ররা পালিয়ে যায়। কিছুক্ষন পরে জ্ঞান ফেরার পরে নিদ্রিষ্ট স্থানে রাখা গাড়ীটি আর খুঁজে পাচ্ছেনা। এ ব্যাপারে ইজিবাইক চালক নরত্তমের পিতা নারায়ন চন্দ্র বিশ্বাস বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments