স্টাফ রিপোটার: মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ শেখ জামাল ৬ষ্ঠ জন্মগত মুখম-লের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় (২০ ডিসেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ অস্ত্রোপচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ষষ্ঠ ক্যাম্পে অস্ত্রোপচারের লক্ষ্যে ১৭ ও ১৮ ডিসেম্বর রোগী বাছাই করা হয়। ১৯ ডিসেম্বর বাছাই করা রোগীদের ভর্তি সম্পন্ন করা হয়।
এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। এসময় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে হলে সাধারণ জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা বেড়ে ওঠে। এ সমস্যা সমাধানের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা শিশুদের সেবায় কাজ করছে। জন্মগত মুখম-লের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করছে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। এ বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করতে পারছি মাননীয় শেখ হাসিনার বদন্যতার কারণে। তিনি ক্ষমতায় আছেন বলে আমরা এ ধরণের মানবিক কাজ করার সুযোগ পাচ্ছি।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মোঃ রাসেল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জনাব দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং মৃত্যুর মিছিল। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ১০ জনের। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।চাপ ব ...
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
সব মন্তব্য
No Comments