রফিকুল ইসলাম সুজন: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হয়েছে গত ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৩৯ দিনব্যাপী এই মহাযজ্ঞ চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে প্রথমবারের মতো যৌথভাবে হচ্ছে বিশ্বকাপ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।
এবারের আসর ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড়। ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। মোট ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি শহরে খেলা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই আয়োজন করবে ৭৮টি ম্যাচ। ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে হবে সর্বোচ্চ ৯টি ম্যাচ, যার মধ্যে একটি সেমিফাইনালও আছে।
বিশ্বকাপের ইতিহাস শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। এখন পর্যন্ত ব্রাজিল ৫ বার, জার্মানি ও ইতালি ৪ বার করে, আর্জেন্টিনা ৩ বার, ফ্রান্স ও উরুগুয়ে ২ বার করে এবং ইংল্যান্ড ও স্পেন ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। গত ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তৃতীয় শিরোপা জেতে।
এবারের আসরে বাছাইপর্ব শেষে কনমেবল অঞ্চলে আর্জেন্টিনা ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, এরপর ইকুয়েডর ২৯, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে ২৮ পয়েন্ট করে নিয়ে আছে। ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দলগুলোর মধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস ও বেলজিয়াম আছে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান।
আজ যাদের খেলা দেখা যাবে
আজ ১৫ জুন সোমবার গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ও জাপান ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। গ্রুপ ‘ই’-তে জার্মানি ৭-১ গোলে হারিয়েছে কুরাসাওকে। আজ রাত ১০টায় গ্রুপ ‘এইচ’-এ সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে, ভেন্যু মায়ামি স্টেডিয়াম।
নতুন ফরম্যাটে গ্রুপ পর্ব শেষ হবে ২৭ জুন। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল ও আটটি সেরা তৃতীয় স্থানধারী দল মিলে ৩২ দলের নকআউট পর্ব শুরু হবে ২৮ জুন। কোয়ার্টার ফাইনাল ৯-১১ জুলাই, সেমিফাইনাল ১৪-১৫ জুলাই এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ জুলাই।
বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাচ্ছে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভিতে। অনলাইনে বায়োস্কোপ, টফি ও মাই রবি অ্যাপে সরাসরি সম্প্রচার হচ্ছে। সবগুলো ম্যাচই পিকক, টেলেমুন্ডো ও ইউনিভার্সোতে দেখা যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments