ডেস্ক রিপোর্ট: ‘সুন্নতি কাটিং’, ‘ডিফেন্স/আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নোটিশ দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার।
এই নোটিশ ইউনিয়নের সবখানে লাগিয়ে দিয়েছেন তিনি। এর প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলে তুষারের বিরুদ্ধে। গত ২৫ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেন ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ ধারা লঙ্ঘন করে মানুষের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ করে এমন নোটিশ জারি করায় ফুঁসে উঠেছে ছাত্রসমাজ ও স্থানীয়রা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার বলেন, ‘আমি স্থানীয় মুসলমানদের সঙ্গে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি এখন।’ এক কিশোরকে মারধর করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ছেলে তুষারের সঙ্গে স্থানীয় জসিমের ছেলের বাগবিতণ্ডা হয়েছে। তবে আমি বিষয়টি মিটমাট করে ফেলেছি।’
উপজেলা নির্বাহী অফিসার নোমান রাহুল জানান, ইউপি চেয়ারম্যান এরকম নোটিশ জারি করতে পারেন না। এতে মানুষের ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments