স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে কমে আবারও বাড়তে থাকে, কিছুক্ষণ পরপর বজ্রপাতের শব্দ শোনা যায়। ভোরের ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীতে কিছুটা স্বস্তি ফিরলেও দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষ।
আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ বলছে, আজ ঢাকায় বর্তমানে বৃষ্টি ও বজ্রঝড়ের আবহাওয়া বিরাজ করছে। এ সময় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, অনুভূত হচ্ছে ৩২ ডিগ্রির মতো, বাতাসে আর্দ্রতা ৯০ শতাংশের উপরে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি থাকতে পারে, সঙ্গে থাকছে বৃষ্টির প্রবণতা।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশ এবং বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ঢাকাসহ সারাদেশে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments