স্টাফ রিপোর্টার: দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সরকার নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আজ রবিবার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত।
একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে। গ্রাহকদের জন্য লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এরপর এক ঘণ্টা প্রশাসনিক কাজ সম্পন্ন করে বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করা হবে।
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দোকানপাট ও শপিং মল পরিচালনায়ও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে বলা হয়েছে, যা ইতোমধ্যে শুক্রবার থেকে কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহার কমানো এবং কর্মঘণ্টাকে আরও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়।
সরকার মনে করছে, নতুন এই সময়সূচি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও গতি আসবে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments