কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়েছে বিশালআকৃতির একটি শাপলাপাতা মাছ। মঙ্গলবার দুপুরে এ মাছটি মৎস্য বন্দর আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ ঘাটে নিয়ে আসে। এটিকে ট্রলার থেকে জেলারা বাঁশের সাথে বেঁধে কিনারায় উঠায়। দেখতে ভিড় করেছেন অনেকে। আনুমানিক সাড়ে ৭ মণ ওজনের মাছটিকে ৬৩ হাজার টাকায় বিক্রি করেছেন আড়ৎ মালিক।
স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, পায়রা বন্দর সংলগ্ন রাবনাবদ নদীতে রবিবার রাতে জেলেদের জালে এমাছটি ধরা পরে। প্রথমে জাল থেকে মাছটি ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে জেলেদের। পরে তারা ট্রলারে নিয়ে আড়ৎ ঘটে আসলে মাছটি বরিশালের এক মৎস্য ব্যবসায়ি কিনে নেয়।
আলীপুরের ধুলাসার ফিস আড়ৎ মালিক মো.আবু জাফর বলেন, গত দু’দিন আগে এ শাপলাপাতা মাছটি সেলিম ফকিরের জালে ধরা পরে। আজ মঙ্গলবার সকালে এটিকে আড়ৎ ঘাটে নিয়ে আসে। মাছটি ৬ থেকে ৭ মন ওজন হতে পারে। তবে এ শাপলাপাতা মাছটি বিক্রি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments