দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাখিভ্যানের চাপায় দিশা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার বেলা ১১.৩০ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় কারিতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু একই ইউনিয়নের বৈরাগীরচর পূর্বপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে এবং মাজদিয়াড় (কারিতলা) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, দিশা খাতুন স্কুল ছুটি শেষে নিজ বাড়ী ফেরার পথে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পণ্য বোঝাই একটি পাখিভ্যান তাকে চাপা দেয়। এতে শিশু দিশা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দিশাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নেয় দৌলতপুর থানা পুলিশ। তবে নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments