স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরের ছুটি পরবর্তী ফিরতি যাত্রার ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিল আন্ত:নগর ট্রেনের টিকেট হচ্ছে আজ (২৫ মার্চ)।
যাত্রীদের ঈদযাত্রা নির্বঘ্নে করতে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিক এতথ্য জানিয়েছেন।
রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল আন্ত:নগর ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্ত:নগর টিকেট অনলাইনে বিক্রি শুরু হবে।
এবারও আন্ত:নগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকেট রিফান্ড করার সুযোগ থাকছে না।
সিদ্ধান্তনুযায়ী ঈদ পরবর্তী ফিরতি টিকেট ২৪ মার্চ বিক্রি শুরু হয়েছে। ২৪ মার্চ দেওয়া হয় ৩ এপ্রিলের টিকেট। ২৫ মার্চ দেওয়া হচ্ছে ৪ মার্চ টিকেট। এছাড়া ২৬ মার্চ ৫ এপ্রিলের টিকেট, ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকেট, ২৮ মার্চ ৭ এপ্রিলের টিকেট, ২৯ মার্চ ৮ এপ্রিলের টিকেট এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
সব মন্তব্য
No Comments