ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ০৪ জুন ’২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গতকাল ৩ জুন ২০২৫ প্রকাশিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ’ এর সরকারি গেজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ অন্তর্বর্তী সরকারের এখতিয়ার না। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই সরকারের অভ্যন্তরে থাকা একটি গোষ্ঠী স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে মুক্তিযুদ্ধকে কালিমা লেপন ও স্বাধীনতার চেতনাকে ম্লান করার অপপ্রয়াস চালিয়ে আসছে।
বিবৃতিতে তিনি বলেন, ইতিমধ্যে মব সৃষ্টি করে দেশের নানা জায়গায় মুক্তিযুদ্ধের স্মুতিচিহ্ন ভেঙে ফেলা হয়েছে এবং হচ্ছে। চিহ্নিত যুদ্ধাপরাধী আলবদর কমান্ডারদেরকে দায়মুক্তি দেওয়া হচ্ছে; মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হচ্ছে। সর্বশেষ গতকাল সরকারি গেজেটেও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার ফলে গণমাধ্যমেও একেক ধরনের শিরোণাম সম্বলিত খবর প্রকাশিত হচ্ছে যা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, অতীতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ ও মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে পরিবারতন্ত্র, লুটপাটতন্ত্র, স্বৈরতন্ত্র কায়েম করেছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলেও জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে ’৭১ কে মুছে দিতে চাইছে এবং ’৭১ কে ’২৪ ও ’৪৭ দিয়ে প্রতিস্থাপন করতে চাইছে।
বিবৃতিতে তিনি জনমনে সৃষ্ট উদ্বেগ দূর করতে গেজেট সম্পর্কে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। একই সাথে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments