মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন এবং মিঠাখালী ইউনিয়ন পরষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ৩০ মে সোমবার সকালে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঘোষণা করা হয়েছে। বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৮শ ৪৮ টাকা আয়, ৩ কোটি ২৩ লাখ ১৬ হাজার ৩শ ৪৮ টাকা ব্যয় ও ৯৯ হাজার ৫০০ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মিঠাখালী ইউনিয়ন পরিষদে ৩ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ৮৩৩ কোটি টাকা আয়, ৩ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৮৩৩ টাকার ব্যয় ও ৩৫ হাজার টাকার উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাখেন দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালের অধ্যক্ষ তুষার কুমার গাইন, ইউনিয়ন আ'লীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকবৃন্দ। অন্যদিকে সোমবার সকাল ১১টায় মিঠাখালি ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান ছোটমনি, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান ছোহরাব গাজীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দীর্ঘ দুই বছর পর মোংলায় করোনা প্রাদুর্ভাব কেটে যাওয়ায় এ বছর উৎসব মুখর পরিবেশে বাজেট অধিবেশনের আয়োজন করা হয়েছে। এবারের বাজেটে ইউনিয়নের অসহায় ও গরিব মানুষ সহায়তা এবং কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, ক্ষুদ্র কুটির শিল্প, শিক্ষা ও ক্রীড়া, সংস্কৃতি, স্বাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য-প্রযুক্তি, খেলধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাসহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেটে সূপেয় পানির সমস্যা দুর করার জন্য সরকারী বা বেসরকারি সংস্থার মাধ্যমে বৃস্টির পানি সংরক্ষনের জন্য প্লাস্টিকের ট্যাংকি বিতরণ করার পরিকল্পন্ওা রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments