বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল (২২ ডিসেম্বর) দুপুর ১টায় জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চালু করা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মান উন্নত এবং সার্বক্ষণিক ডাক্তার-নার্স নিয়োগ, প্রতি ঘন্টায় বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস প্রদান, কেন্দ্রীয় লাইব্রেরি সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল রাখাসহ সকল প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানায়।
শিক্ষার্থীরা হুশিয়ার করে আরও বলেন, এগুলো দাবি হবায় কথা নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে আমাদের অধিকার। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত। আমরা বিভিন্নসময় বিভিন্নভাবে আমাদের দাবি তুলে ধরলেও আজকের এই মানববন্ধনের উপস্থাপন করা হল। এরপরও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে বৃহৎ পরিসরে আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে বলে শিক্ষার্থীরা জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments