ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপে সুপার ফোরের প্রথম খেলায় দাপুটে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে শ্রীলংকা। আফগানদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই টপকে যায় দাসুন শানাকার দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে হাত খুলে খেলতে থাকেন আফগান ওপেনার গুরবাজ। জাজাই ১৬ বলে ব্যক্তিগত ১৩ রানে ফিরলেও ২২ বলে অর্ধশতক তুলে নেন গুরবাজ। দ্বিতীয় উইকেটে ইব্রাহিম আর গুরবাজ মিলে জুটি গড়েন ৯৩ রানের। অর্ধশতকের সম্ভাবনা জাগানো ইব্রাহিমকে ব্যক্তিগত ৪০ রানে ফেরান মধুশঙ্খ। আর ক্যারিয়ারের প্রথম শতক থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে গুরবাজকে ফেরান ফার্নান্দো। ৪৫ বলে ছয়টি ছক্কা ও চারটি চারের মারে ৮৪ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।
১৫ ওভার শেষে আফগানিস্তানে সংগ্রহ ছিল ১ উইকেটে ১৩৮ রান। পরে লংকান বোলারদের খেলতে হিমশিম খেয়ে যায় আফগান ব্যাটাররা। শেষ ৫ ওভারে একটি ফ্রি হিট পেলেও পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ৩৭ রান তুলে নবীর দল। শেষ পর্যন্ত আফগানদের ইনিংস থামে ১৭৫ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী উইকেটে স্কোর বোর্ডে ৬২ রান তুলেন লংকান দুই ওপেনার পাথুম ও কুশাল মেন্ডিস। পাথুম ৩৫ ও কুশাল ব্যক্তিগত ৩৬ রানে ফেরার পর চরিথা ফেরেন মাত্র ৮ রানে। মাঝে গুনাথিলাকার ২০ বলে ৩৩ আর শেষের দিকে রাজাপাকশের ১৪ বলে ৩১ রানে ঝড়ো ইনিংসের সুবাদে জয়ের কাছাকাছি পৌছে যায় লংকানরা। শেষ ওভারে শানাকাদের জয়ের জন্য প্রয়োজন হয় মাত্র ১ রান। শেষ ওভারে বোলিংয়ে আসা ফারুকির প্রথম বলে বাউন্ডারি হাকিয়ে সিলভারউডের শিষ্যদের জয় এনে দেন করুনারত্নে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments